ডোমেইন নেম কি জিনিস আমরা সকলেই এখন কমবেশি জানি। কিন্তু কিভাবে এত্ত এত্ত ইউনিক ডোমেইন ম্যানেজ করা হয় সেটা আমরা অনেকেই জানি না। আজকের আলোচনা তা নিয়েই।
সাধারণত আমরা যাদের কাছে থেকে ডোমেইন কিনে থাকি তারা হলো রিসেলার এবং রিসেলাররা যাদের কাছ থেকে ডোমেইন কিনে থাকে তাদের বলা হয় রেজিস্ট্রার।
এই রেজিস্ট্রারদের কাছেই ডোমেইনের যাবতীয় নিয়ন্ত্রন ও রক্ষনাবেক্ষনের দায়িত্ব থাকে (যেমন GoDaddy অথবা NameCheap)। এরা যাদের কাছ থেকে এসব টপ লেভেল ডোমেইন কিনে থাকে তাদের বলা হয় রেজিস্ট্রি।
রেজিস্ট্রি এর কাজ হলো যাবতীয় অবকাঠামো তৈরি করে এসকল টপ লেভেল ডোমেইন এর রেজিস্ট্রি বা হিসাব রাখা যা বেশ ব্যয়বহুল (যেমনঃ .com, .net এর রেজিস্ট্রি হলো Verisign)। আমরা যখন কোনো ডোমেইন কিনি তখন মূলত এই হিসাবটি তাদের সার্ভারে জমা রাখা এবং হালনাগাদের জন্যই এই অর্থ প্রদান করে থাকি। এই রেজিস্ট্রিরা মূলত ICANN এর কাছ থেকে এসকল টপ লেভেল ডোমেইন এর স্বত্ব কিনে থাকে।
এবং এই ICANN বা Internet
Corporation for Assigned Names and Numbers ই হলো সেই নন-প্রফিট সংস্থা যারা প্রায়
সকল ডোমেইন এর সমন্বয় এবং পরিচালনা করে এবং ডোমেইন তৈরি অথবা সংরক্ষনের যাবতীয় নিয়মকানুন
প্রণয়ন করে থাকে।
Internet Assigned Numbers Authority (IANA) এর মতে বর্তমানে রেজিস্টার্ড টপ লেভেল ডোমেইন(TLD) এর সংখ্যা প্রায় ১৫৯১টি (যেমন .com, .me)।
একটু পেছনে যাওয়া যাক,
১৯৮৫ সালে (IANA) ৬টি টপ লেভেল ডোমেইন রিলিজ করে। এদেরকে বলা হয় domain name extensions এবং এরা Domain Name System hierarchy তে সবার উপরে অবস্থান করে। এরা হলোঃ .com, .net, .edu, .org, .mil, .gov।
এবার একটু বিস্তারিত দেখা যাক,
ইন্টারনেটের প্রায় সকল ডোমেইন নেম
ম্যানেজ করে ICANN বা Internet Corporation for Assigned Names and Numbers। Domain
naming system(DNS) ব্যাবহার করে সবার জন্য ইউনিক ডোমেইন বাছাই এর প্রক্রিয়াটি মূলত
এখানেই ঘটে। কিন্তু আপনি সরাসরি তাদের থেকে ডোমেইন কিনতে পারবেন না (যদি আপনার একাউন্টে
$300,000 গড়াগড়ি করে তবে ভিন্ন কথা)। তাহলে কিভাবে?
টপ লেভেল ডোমেন কেনার জন্য কয়েক বছর
পরপর ICANN তাদের কাছে আবেদন করার সুযোগ দেয়, যেটি এই লেখা লেখার সময় বন্ধ আছে এবং
আবার কয়েক বছর পর উন্মুক্ত হবে। তাদের কাছ থেকে যারা নিবন্ধন করে তাদেরই বলা হয় Registrar।
কিন্তু সবাই এই সুযোগ পায় না, শুধু মাত্র যাদের কাছে ডোমেইনগুলো চলমান রাখার মত প্রযুক্তিগত
এবং আর্থিক সক্ষমতা আছে শুধুমাত্র তারাই চুক্তিতে যেতে পারবে। এই চুক্তির জন্য থাকতে
হবে ব্যাংক একাউন্টে কমপক্ষে $300,000 এবং DNS প্রযুক্তি সম্পর্কে আপনার পরিপুর্ন ধারনার
প্রমান দেখাতে হবে এবং থাকতে হবে এই সুবিশাল রেজিস্ট্রি চালানোর মতো যথেষ্ট বড় সার্ভার বা অবকাঠামো। তারপর
আপনি একটি আবেদনপত্র জমা করতে পারবেন যার সাথে জমা করতে হবে $185,000.00 যা অফেরতযোগ্য!
তারপর তারা আপনার আবেদন যাচাই বাছাই করে দেখবে এবং সিদ্ধান্ত জানাবে। এতে লাগতে পারে
ক্ষেত্রবিশেষে ৬ থেকে ৮ বছর। যাচাই এর ক্ষেত্রে তারা দেখবে আবেদনকর্তা যে টপ লেভেল
ডোমেইন এর জন্য আবেদন করেছে একজন রেজিস্ট্রি হিসেবে তা বছরের পর বছর ধরে চালিয়ে যাওয়ার
যোগ্যতা আবেদনকর্তার প্রতিষ্ঠানের আছে কিনা।
যাচাই এর পর ICANN সেই আবেদন বাতিল
করে দেয়ার সম্পূন ক্ষমতা রাখে। গতবারের রাউন্ডে শুধুমাত্র ৬৫ শতাংশ নতুন TLD এর আবেদন
গ্রহন করা হয়েছিল এবং বাকিদেরটা বাতিল করা হয়েছিল যারা শর্তমতে সেই টাকা কখনোই ফেরত
পাবেননা।
প্রসংগত .xxx নামের TLD এর রেজিস্ট্রি
মেন্টেইন করার জন্য যে অবকাঠামোর তৈরি করতে হয়েছিল শুধুমাত্র তার নির্মান খরচই ছিল
প্রায় ৩০ মিলিয়ন ডলার।
-------------------------------
সংক্ষেপে দেখলে আমরা এদের সবাইকে ৪টি ভাগে ভাগ করতে পারি –
ICANN – এটি একটি নন-প্রফিট প্রতিষ্ঠান যারা ডোমেইন সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত প্রণয়ন করে। এরা নিজেরা কোনো টপ লেভেল ডোমেইন এর মালিকানা বহন করে না।
Registry – যারা ICANN থেকে সরাসরি
টপ লেভেল ডোমেইন কেনে এবং বিক্রি করে (যেমনঃ .com, .net, .tv, .cc, .name এর রেজিস্ট্রি
Verisign এবং .us এর রেজিস্ট্রি Neustar)।
Registrar – এরা হলো সেই প্রতিষ্ঠান
যারা জনসাধারনের কাছে ডোমেইন বিক্রি করতে পারে। ডোমেইনের নিয়ন্ত্রন থাকে তাদের হাতে
এবং তারা তাদের ইচ্ছামত দাম কমাতে বা বাড়াতে পারে। যেমনঃ Godaddy, Namecheap.
Reseller – বেশিরভাগ সময় আমরা রিসেলারদের
কাছ থেকে ডোমেইন কিনে থাকি যারা নিজেদের লভ্যাংশ রেখে বাকি নির্ধারিত পরিমান অর্থ রেজিস্ট্রারদের
পরিশোধ করে থাকে।
উদাহরণস্বরুপঃ Verisign হলো .com টপ
লেভেল ডোমেইনের রেজিস্ট্রার এবং তাদের কাজ হলো সকল .com ডোমেইনের রেজিস্ট্রেশন করা
এবং রেজিস্ট্রেশনের তথ্য আপডেট রাখা।
যখন আমরা সরাসরি একটি রেজিস্ট্রার
(যেমনঃ GoDaddy, Namecheap) থেকে .com ডোমেইন কিনি তখন আমরা তাদেরকে তাদের নির্ধারিত
একটি মূল্য পরিশোধ করি এবং এরপর তারা Verisign কে সেই ডোমেইন এর রেজিস্ট্রেশন ফি পরিশোধ
করে।
-------------------------------------------------------------------------------------------------------------

0 Comments
Post a Comment